শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা ভোলায় ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক
logo

ভোলায় ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

ভোলার ইলিশায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ মো: রাফেজ (৪১) ও মো: মাকসুদুর রহমান (৩৫) নামে দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটক মো: রাফেজ মনপুরা উপজেলার চর ফয়েজ উদ্দিন এবং মো: মাকসুদুর রহমান দৌলতখান উপজেলার দক্ষিণ জায়নগর এলাকার বাসিন্দা। বুধবার (২৮ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ মে) রাত ২টায় কোস্টগার্ড স্টেশন ইলিশা কর্তৃক ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ এ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন