শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বে উত্তেজনা যে ১০ হাইভোল্টেজ ম্যাচ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকায় যোগ দিয়েই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই: নাহিদ ইসলাম
অপরাধ নন্দীগ্রামে মাদককারবারীসহ গ্রেফতার তিন
logo

নন্দীগ্রামে মাদককারবারীসহ গ্রেফতার তিন

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ  তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী এবং সিআর মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) রাতে বুড়ইল ইউনিয়নের পোতা টু কদমকুড়ি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়ার তোতা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আবু জাফর (১৯) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়ইল ইউনিয়নের রুপিহার টু সিংজানী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে সিংজানী গ্রামের কাতেব আলী ছেলে জুয়েল হোসেন (২৫) কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাওসার আহম্মেদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন