শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
জাতীয় বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই
logo

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই মন্তব্য করেছে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় বলে। সংগঠনটি বলছে, বাজেট বাস্তবায়নে দূরদর্শিতা, দক্ষতা ও স্বচ্ছতা প্রয়োজন।

শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই এ তথ্য জানায়। সংগঠনটি অর্থমন্ত্রীকে বাজেট ঘোষণার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে। এছাড়া সরকারের প্রথম এবং বিএনপি সরকারের ১৩তম বাজেট দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে।

এফবিসিসিআই জানায়, বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনি ইশতেহার ও সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, ব্যবসার পরিবেশ, আর্থ-সামাজিক উন্নয়ন, আর্থিক খাত, জ্বালানি নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় এক লাখ ৪৮ হাজার কোটি টাকা বা ১৮ দশমিক ৭ শতাংশ বেশি। এফবিসিসিআই মনে করে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ আকর্ষণ, কর্মসৃজন ও নিম্ন আয়ের মানুষের সুবিধা বিবেচনায় এ বাজেটের আকার অবাস্তব নয়। তবে বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে।

বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ। মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

এফবিসিসিআই বলেছে, এই বিশাল রাজস্ব আদায় একটি বড় চ্যালেঞ্জ। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে লক্ষ্য অর্জনে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা ও জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার জরুরি। সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, ত্রিআর কৌশলের মাধ্যমে অর্থনীতির পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি ও অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব হবে।

খুঁজুন