শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা তানোরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
logo

তানোরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর তানোরে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর দুইটার দিকে পৌরভবন চত্বরে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম. এ. মালেক মন্ডল। বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য নাগরিকের মতো জনপ্রতিনিধি নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ ও সামাজিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
য়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংস্থার সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সভাপতি ফজলুর রহমান ও সেক্রেটারী আজিজুল হক।

অনুষ্ঠানে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য দেন- গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সেক্রেটারী সাংবাদিক টিপু সুলতানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুঁজুন