শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা তানোরে গভীর রাতে বাড়ির খামার থেকে ৬ টি গরু চুরি
logo

তানোরে গভীর রাতে বাড়ির খামার থেকে ৬ টি গরু চুরি

রাজশাহীর তানোরে গভীর রাতে বাড়ির খামারের তালা ভেঙে ৬ টি গরু চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামে ঘটে চুরির ঘটনাটি। এঘটনায় গরুর মালিক রুবেল গত শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনায় গরু মালিক চরম হতাশ হয়ে পড়েছেন, সেই সাথে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ ছড়িয়ে পড়েছে।

গরুর মালিক মামুনের সাথে কথা হয় উপজেলা চায়ের দোকানে। গত শনিবার তিনি সহ কয়েকজন জয়পুর হাট এলাকায় গরু খুজতে যায়। কিন্তু না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফেরার পথে উপজেলা মোড়ের দোকানে চা খেতে আসেন। এসময় মামুন জানায়, গত শুক্রবার রাত ১২ টার দিকে জমি চাষ করে বাড়িতে গিয়ে গরু দেখে ঘুমায়। ভোরে মা ঘুম থেকে উঠে বাড়ির তিন দরজা বাহির থেকে তালা দেয়া  ছিল। খামার ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা এবং একটাও গরু নাই। সাথে সাথে বাড়ির সবাইকে ডেকে তুলে। আমরাসহ গ্রামের লোকজন আশপাশে খুজে কোন কিনারা করা যায়নি। শনিবার সারাদিন দিন রাত বিভিন্ন ভাবে খোজ করে গরুর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, চুরি হওয়া গাভীর পেটে বাচ্চা ছিল। ৬ টি গরুর মূল্য নিম্মে হলেও ৬ লাখ টাকা হবে।

রুবেল অভিযোগে উল্লেখ করেন, গত শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিট থেকে ভোর ৪ ঘটিকার মধ্যে মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের বাড়ির খামার হতে ৬ টি গরু চুরি হয়। এর মধ্যে লাল রংয়ের গাভী ২ টি, সাদা একটি, শ্যামলা একটি ও লাল রংয়ের  দুটি আইড়া বাছুর।

গ্রামবাসীরা জানায়, বাড়ির ভিতর থেকে ৬ টি চুরু হওয়া মানে মালিক সর্বশান্ত হওয়া। এসব এলাকায় চুরি ছিল না। কিন্তু হঠাৎ করেই এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গরু লালন পালন কারীরা। পুলিশ প্রশাসন কোন কিনারা করতে পারেনি। তবে প্রশাসনের ভূমিকাও চোখে পড়ার মত না।

থানার ওসির দায়িত্বে থাকা সিনিয়র এসআই হাসমত আলীর সাথে মোবাইলে যোগাযোগ করে গরু চুরির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি অবহিত না। থানায় অভিযোগ হয়েছে বলা হলে তিনি বলেন, অভিযোগ হলে গরু উদ্ধারে অভিযান চলমান আছে বলেও দায় সারেন তিনি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন