শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা তানোরে ব্রীজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণ
logo

তানোরে ব্রীজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণ

রাজশাহীর তানোর পৌর এলাকায় ব্রীজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর সদর গোল্লাপাড়া বাজারের দক্ষিণে আস্তুলের মোড় সংলগ্ন মুল সড়কের পূর্ব দিকে ঘটে রয়েছে মার্কেট নির্মাণের ঘটনাটি। এর আগেও ওই স্থানে মার্কেট নির্মাণের চেষ্টা করলে স্থানীয় জনগণ ও ভূমি অফিসের বাধার মুখে দীর্ঘ দিন নির্মাণ কাজ বন্ধ ছিল। 

মার্কেট নির্মাণ হলে বর্ষা মৌসুমে বা সামান্য বৃষ্টি হলে পানি বের হতে পারবে না। এতে করে গোল্লাপাড়া গ্রামসহ বাজারে দেখা দিবে জলাবদ্ধতা। ফলে দ্রুত তদন্ত করে মার্কেট নির্মাণ বন্ধের দাবি তুলেছেন স্থানীয় জনসাধারণ।

সরেজমিনে দেখা যায়, গোল্লাপাড়া বাজারের দক্ষিণে ও আস্তুলের মোড়ের উত্তর পূর্ব দিকে এবং মুল সড়কের পূর্ব দিকে ছোট ব্রীজ রয়েছে। ব্রীজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণের জন্য ব্যাচ ঢালাই করছে মিস্তিরা। ৬ টি গর্ত করা হয়েছে। ব্যাচ ঢালায়ের জন্য মিস্ত্রিরা কাজ করছে। লম্বা রোড দেয়া আছে। সেখানে ছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা, তারা জানান, মার্কেট নির্মাণ হলে জলাবদ্ধতার শেষ থাকবেনা। এর আগে ওই জায়গায় মার্কেট নির্মাণ করার চেষ্টা করেও ব্যর্থ হন জায়গার মালিক আবুল সোনার। 

কিন্তু হঠাৎ করে বুধবার সকাল থেকে কাজ শুরু করেন তিনি। কেউ কোন কথা বললেই উত্তেজিত হয়ে পড়ছেন আবুল সোনারসহ তার স্বজনরা। একারনে কেউ আর কথা বলছেনা। আবার নাকি পৌরসভা তাকে এভাবেই প্ল্যান পাশ করে দিয়েছে । যদি মার্কেট নির্মাণ হয় তাহলে সমস্যার শেষ থাকবে না। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি তুলেছেন জনসাধারণ। 

আবুল সোনারসহ তার স্বজনরা জানান, সব নিয়ম মেনে মার্কেট তৈরি করা হচ্ছে। পৌরসভা থেকে প্ল্যানও পাশ করা আছে। পৌরসভার কার্যসহকারী মাহবুর রহমান জানান, বিগত প্রায় দশ বছর আগে প্ল্যান পাশ করে নিয়েছিল আবুল সোনার। প্ল্যান পাশের তিন বছর পর্যন্ত মেয়াদ থাকে। পরে আর প্ল্যান পাশ করে নেয়নি। তাহলে আপনাদের  করনীয় কি জানতে চাইলে তিনি জানান, কর্তৃপক্ষের সাথে কথা বলে যে নির্দেশ দিবেন সে মোতাবেক কাজ করা হবে।

সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শিব শংকর বসাক জানান, এঘটনা জানার পর জায়গার মালিককে কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে। কাগজপত্র দেখে এবং সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন