শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা সুন্দরগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ
logo

সুন্দরগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি অফিসার আতিকুর রহমান, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহানুর রহমান, ইউপি সদস্য আব্দুল মালেক মিয়া প্রমুখ।

মহিলা বিষয়ক অধিদপ্তর জানায়, উপজেলার ১৫ ইউনিয়নের মোট উপকারভোগীর সংখ্যা ২ হাজার ৭৩৮ জন। এরমধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে ২১০, সোনারায় ইউনিয়নে ১৭৫, তারাপুর ইউনিয়নে ১৮২, বেলকা ইউনিয়নে।১৭৬, দহবন্দ ইউনিয়নে ১৯০, সর্বানন্দ ইউনিয়নে ১৯০, রামজীবন ইউনিয়নে ১৬৩, ধোপাডাঙ্গা ইউনিয়নে ১৭৩, ছাপরহাটী ইউনিয়নে ১৯১, শান্তিরাম ইউনিয়নে ১৭৪, হরিপুর ইউনিয়নে ১৭০, কঞ্চিবাড়ী ইউনিয়নে ১৭৫, শ্রীপুর ইউনিয়নে ২১২, চন্ডিপুর ইউনিয়নে ১৮১ এবং কাপাশিয়া ইউনিয়নে ১৭৬ জন উপকারভোগী।

সুন্দরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার বলেন, ‘ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান, সে বিষয়ে আমরা নিয়মিত তদারকি করছি।’

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন