শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র ও গুলিসহ করিম শরীফ বাহিনীর ২ জলদস্যু আটক
logo

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র ও গুলিসহ করিম শরীফ বাহিনীর ২ জলদস্যু আটক

সুন্দরবনের চাংমারী এলাকা থেকে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ তাজা কার্তুজসহ কুখ্যাত জলদস্যু 'করিম শরীফ বাহিনী'র দুই সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

কোস্ট গার্ড সূত্র জানায়, সুন্দরবনের চাংমারী এলাকায় জলদস্যুদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে জলদস্যু বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।
​উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ

​আটককৃতদের কাছ থেকে দস্যুতায় ব্যবহৃত বেশ কিছু মারাত্মক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
​বিদেশী একনলা বন্দুক: ০১ টি
​দেশী একনলা বন্দুক: ০১ টি
​তাজা কার্তুজ: ২৪ রাউন্ড

কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সুন্দরবন এলাকাকে জলদস্যু ও অপরাধমুক্ত রাখতে কোস্ট গার্ডের এমন নিয়মিত টহল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আটককৃত দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুঁজুন