শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা সৈয়দপুরে কুয়াশা ভরা আকাশ বিমান চলাচলে বিঘ্ন
logo

সৈয়দপুরে কুয়াশা ভরা আকাশ বিমান চলাচলে বিঘ্ন

নীলফামারীর সৈয়দপুরের আকাশে কুয়াশাছন্ন থাকায় বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। রোববার (৩০ নভেম্বর) সকালে প্রায় বিমানগুলো বিলম্বে চলাচল করেছে। ফলে অনেকে জরুরি কাজে ঢাকা যেতে অনেক যাত্রী বিমানবন্দর রানওয়েতে অপেক্ষা করেছেন।

সৈয়দপুর বিমানবন্দর আ্হাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, শীতের মৌসুম শুরু হয়েছে। এ শীতের মৌসুমে আজ আকাশ ছিল কুয়াশায় ভরা এবং তাপমাত্রাও কম ছিল। ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

বেবি নামে এক যাত্রীর নভোএয়ারে ঢাকা যাওয়ার কথা ছিল  ঢাকায়,জরুরি কাজে। কিন্তু কুয়াশার কারনে ৯.৩০ এর ফ্লাইট বিলম্বিত হয়েছে।  ইউএস বাংলাও আধাঘন্টা বিলম্বে ৯.২৪ সৈয়দপুরে আসে। অন্যান্য ফ্লাইট আকাশ পরিচ্ছন্ন হলে স্বাভাবিক চলাচল করবে।

তবে সকল ফ্লাইট প্রায় আধাঘন্টা বিলম্বে চলাচল করবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। আকাশ একটু পরিস্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন