শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা সাভারে দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
logo

সাভারে দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে আজ অনুষ্ঠিত হচ্ছে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬। সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন।

ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রার্থীদের সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটাররা সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। র‍্যাব ও পুলিশের সদস্যরা কেন্দ্রের ভেতর ও বাইরে কঠোর নজরদারিতে রয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সময় শেষে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

খুঁজুন