শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা সাভার পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় অগ্নিকাণ্ড
logo

সাভার পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় অগ্নিকাণ্ড

মাইনুল ইসলাম সাভারঃ- সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা কাপড় ও কার্টন পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পাকিজার একটি গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে।

আগুনের তীব্রতা বেড়ে গেলে চামড়াশিল্প নগরী থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। টানা ২ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হতাহতের কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। 

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন