শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা সাপাহারে পূর্ব বিরোধের জেরে খড়ের পালায় আগুন
logo

সাপাহারে পূর্ব বিরোধের জেরে খড়ের পালায় আগুন

নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের খড়ের পালায় (গাদায়) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

সোমবার (৭ জুন) রাত ১ টার দিকে উপজেলার হাপানিয়া আন্ধারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার দিন রাতে বাড়ির সামনে রাখা ৩ টি খড়ের পালায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও খড়ের পালা আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী হাপানিয়া আন্ধারদিঘী গ্রামের মৃত- জমসেদ আলীর পুত্র দুরুল ইসলাম বলেন, খড়ের পালায় কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে  আমার সাথে শত্রুতার জেরে এত বড় ক্ষতি করেছে প্রায় ৪০ হাজার টাকার মতো।

তিনি ধারণা করছেন, প্রতিপক্ষরা আক্রোশ মেটাতে এই অগ্নিসংযোগ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।

খুঁজুন