শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
logo

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

"প্লাাষ্টিক দূষণ আর নয়, প্রতিরোধ করার এখনই সময়" এই স্লোগানকে সামনে রেখে প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করাহয়েছ।  

বৃহস্পতিবার বেলা ১১টায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে জবই বিলের উত্তর অংশের গোপালপুর-গৌরিপুর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে খাড়ির পাড়ে শতবর্ষী বৃক্ষ বট ও পাইকড় গাছ রোপণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 

দিবসটি উদযাপন উপলক্ষে বিলের রাস্তায় এক র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকারিয়া আলম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ, সভাপতি ফাহাদ ফরহাদ, সাধারণ সম্পাদক আব্দুল কারিম, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম রেজা প্রমুখ। 

অনুষ্ঠানে সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা পরিবেশ দিবস উপলক্ষে রচিত বিশেষ সংগীত পরিবেশন করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন