শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
logo

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সালিশী বৈঠকে হামলা চালিয়ে সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করেছে। গত ১৮মে সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৭মে স্থানীয় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা কাউসার আহমেদ ও তার লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২নম্বর ওয়ার্ড যুবদলে অফিসে হামলা ও ভাংচুর চালায়।

৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি, ছুরি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তারা এ হামলা চালায়। এসময় ৪/৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হক তাদের বাধা দেয়। এতে আশপাশের এলাকয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনায় গত ১৮মে রাতে বিরাবো বাজারে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে উভয়ই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন।

একপর্যায়ে কাওসার আহমেদের সমর্থিতরা উত্তেজিত হয়ে সালিশ বৈঠকে হামলা চালায়। হামলাকারীরা কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোজাম্মেল হককে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খুঁজুন