শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
logo

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার জমি ব্যবসায়ী হাসান মিয়ার বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় । 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুখালী গ্রামের হাসান মিয়ার বাড়িতে ১০/১২ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙ্গে তার বসত ঘরে প্রবেশ করে। পরে গৃহকর্তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নীআক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তাদের হাত-পা বেঁধে লুটপাট চালায় । এদিন রাতে হাসান মিয়া বাড়িতে ছিলেন না। 

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য গত ১২ এপ্রিল একই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বিপুল পরিমাণ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় 

খুঁজুন