শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা রৌমারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
logo

রৌমারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম):-  চর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব সংলগ্ন স্থানে উপজেলার চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। চর উন্নয়ন কমিটি, এটি একটি অরাজনৈতিক সংগঠন।

গত ১৭ ফেব্রুয়ারী কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব সাংবাদিক আশরাফুল ইসলাম রুবেলের স্বাক্ষরিত বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমনকে আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারাকে সদস্য সচিব করে প্রথমে ৬ সদস্য বিশিষ্টি কমিটি অনুমোদনের পর ২০ ফেব্রুয়ারী ৭১ সদস্য বিশিষ্ট রৌমারী উপজেলা চর উন্নয়ন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। 

পরিচিতি সভায় রৌমারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ইমান আলী ইমন, যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান পলাশ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা সভাপতি উপজেলা প্রেসক্লাব, যুগ্ন সদস্য সচিব অধ্যাপক আব্দুল হাই, যুগ্ন সদস্য সচিব নাজিম উদ্দিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, শিউলি পারভিন শিল্পী সভাপতি বিএনপি উপজেলা মহিলা দল, বন ও পরিবেশ সম্পাদক নাসির উদ্দিন (অবঃ সেনা সদস্য), সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এলাহী শাহরিয়ার নাজিমসহ প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় পরিচিতি সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন