শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা রাজাপুরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, আহত ২
logo

রাজাপুরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, আহত ২

ঝালকাঠি প্রতিনিধি ঃ জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় গ্রামে একটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে অটোচালক বাদশা মিঞার বসতঘর ও ঘরে থাকা জমি বিত্রুয়ের নগত চার লাখ টাকা,জমি জমার দলির ও গুরুত্বপূর্ণ কাগজ পত্র সহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় বাদশার বাবা আবু বকর ও মা আলেয়া বেগম আহত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

ভুক্তভোগী আবু বকর ও আলেয়া বেগম জানায়, আবু বকর এর পরিবারের সাথে পাশর্^বর্তী সিদ্দিক মৃধার পরিবারের বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় সিদ্দিক মৃৃধা ও তার স্ত্রী সালেহা বেগম, তাদের ছেলে ইয়াসিন মৃধা ও শাওন মৃধা আমাদের বসতঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেছে বলে আমরা ধারণা করছি। তারা আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিলো। যখন পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে তখন আমাদের চিৎকার শুনে স্থানীয়রা আগুনের মধ্যে থেকে আমাদের উদ্ধার করেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গেলে ততক্ষনে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়। খবরপেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত সিদ্দিক এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত আঃ মালেক জানায়, আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে  পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

খুঁজুন