শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা
logo

পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা

ফাতেমাতুজ জোহুরা, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ নওগাঁ ২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় সুজন-সুশাসনের জন্য নাগরিক পত্নীতলা উপজেলা কমিটির আয়োজনে নজিপুর সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুজন পত্নীতলা উপজেলা কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মোহাম্মদ শামসুজ্জোহা খান ও আমার বাংলাদেশ পার্টি মনোনীত মোঃ মতিবুল ইসলাম উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ দল এবং এলাকার জন্য তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। 
সভায় সাধারণ জনগন এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন।  
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সুজন কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোকসেদ আলী, পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল, জয়নাল আবেদীন, সুজনের সমন্বয়কারী মিজানুর রহমান ও আসির উদ্দিন প্রমুখ। 
অনুষ্ঠানে প্রার্থীদের ভোটাধিকার প্রদান, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সংস্কারের স্বপক্ষে গণভোট প্রদান বিষয় বিশেষ গুরুত্ব পায়।

খুঁজুন