শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
logo

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নওগাঁর পোরশায় ব্যাটারী চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন(৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় হাকিম(৫৫) ও ফাইম(১৭) নামের অপর দুজন আহত হয়েছেন। 

নিহত নিজাম উদ্দিন সাপাহার উপজেলার দক্ষিন খোট্টাপাড়ার সাইফুদ্দিনের ছেলে এবং আহতরা হলেন পোরশা উপজেলার নিতপুর শিতলী গ্রামের আব্দুল জব্বার ও ফয়েজের ছেলে।
 
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে নিজাম উদ্দিন মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে নিতপুরের দিকে যাওয়ার সময় নিতপুর বড় ব্রীজ এলাকায় অপরদিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানের সাথে মুখোমুৃখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল ও ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিকেলে পাঠানোর সময় রাস্তায় তিনি মারা যান। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন