শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা পোরশায় ডায়রিয়ায় ৬০জন মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ্য
logo

পোরশায় ডায়রিয়ায় ৬০জন মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ্য

নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া-আল আরাবিয়া দারুল হিদায়াহ(পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৬০জন শিক্ষার্থী ডায়রিয়ায় অসুস্থ্য হয়েছেন। অসুস্থ্য সকল শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। এবং গুরুতর অসুস্থ্য ১২জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ডায়রিয়ায় অসুস্থ্যদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাবারের মধ্যে কোন জীবাণুর কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন বলে চিকিৎসকরা ধারণা করছেন। এ ঘটনার পর মাদ্রাসা ১০দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।
 
জানা গেছে, মঙ্গলবার ভোরে ৩জন শিক্ষার্থী হঠাৎ ডায়রিয়ায় অসুস্থ্য হয়ে পড়ে। একইদিন দুপুরে আরও ২৮জন, বিকালে ১২জন ও গতকাল বুধবার ১৭জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য শিক্ষার্থীদের পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়।
 
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মো: মোস্তাফিজুর রহমান জানান, আমাদের মাদ্রাসায় প্রায় ১৬০০শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী প্রায় ১০০জন। সকলেই আমরা মাদ্রাসার খাবার খাই। কিন্তু কি কারনে এই ৬০জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লো বিষয়টি আমরা বুঝতে পারছি না। বুধবার দুপুরে মাদ্রাসা ১০দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
 
ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি অসুস্থ্য শিক্ষার্থীদের চিকিৎসার খোজ-খবর নেন। অপরদিকে, মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ।

-খবরপ্রতিদিন/ সি.ব

 

খুঁজুন