শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি
logo

প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি

বদরুল আহসান সাকিব, পাথরঘাটা(বরগুনা):- ‎'প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি' এমন প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনার পাথরঘাটায় একটিভিস্টা বরগুনা নামে অর্ধশতাধিক যুবদের নিয়ে প্লাস্টিক বিরোধী আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা এগারোটা দিকে পাথরঘাটা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে গোল চত্বর এসে আলোচলা সভা অনুষ্ঠিত হয়। একশনএইড বাংলাদেশ এর সহযোগিতা এনএসএস এই র‍্যালি ও আলোচনা সভা বাস্তবায়ন করে।

‎এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তরের চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা সৈকত চদ্র হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরে সিওসিও কর্মকর্তা সাদিয়া তুলি। জলবায়ু খ্যাত যোদ্ধা ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী মেহেদী সিকদার, পাথরঘাটা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সেলিম খলিফা, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ। 

‎একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. লিমন বিশ্বাস, একশনএইড বাংলাদেশ এর প্রতিনিধি ইন্সপিরেটর নিধি চাকমা, এন এস এস এর প্রোজেক্ট অফিসার রুমা বেগম সহ বরগুনা এনএসএস ও একশনএইড এর যুব দল এক্টিভিস্টা।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন