শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন
logo

পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন

মিকাইল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধিঃপাবনায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক পালন করেছে পাবনা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদল। 

এ উপলক্ষে ৩১মে সারাদিন ব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান হীরা। 
বিকেলে পাবনা বড় বাজারের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা কার্যালয়ে পাবনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সদর থানা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল সামাদ প্রমুখ। সভাটি যৌথভাবে পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য তোফাজ্জল খান হিরোক ও সরকারি বুলবুল কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হাসান তুহিন। সভা শেষে গরীব- মিসকিনদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

খুঁজুন