শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি
logo

পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

এস কে সরকার, পাবনা প্রতিনিধি :পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোহেল রানা নামক এক বিএনপি নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল রানা স্থানীয় পাড় ভাঙ্গুড়া ইউনিয়ননের ৩নং ওয়ার্ড  বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে । প্রতারণার বিষয়টি নিয়ে শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে উঠে আসে।

ভুক্তভোগির লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারি চাউলের কার্ড, নলকূপ, ভিজিডি চাউলের কার্ড, সরকারি ঘর প্রদানের কথা বলে টাকা নিয়েছেন বলে হাজার হাজার টাকা নিয়েছেন। টাকা নিলেও সেই সকল প্রতিশ্রুতি পূরণ না করার কারণে অভিযোগকারীদের মধ্যে এক ধরনের ক্ষোভ  বিরাজ করে। এই সকল  অভিযোগের পরিপ্রেক্ষিতে  উত্তেজিত জনতা অভিযুক্ত  নেতা সোহেল রানাকে আটক করে মারধর করেন।

এ ঘটনার পর উত্তেজিত জনতা সোহেল রানাকে ধরে নিয়ে ভাঙ্গুড়া থানার ওসির নিকট নিয়ে যায়।  ঘটনার  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন থানা পুলিশ । 

এই ঘটনা সূত্রপাত ধরে, শনিবার দুপুরের দিকে ভুক্তভোগী প্রায় ৩০ জন ব্যক্তি থানায় হাজির হয়ে প্রতারণার প্রতিকার থেকে লিখিত অভিযোগ দেন। 
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেছেন, “সরকারি সুবিধা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

খুঁজুন