শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা পাবনায় হোসেন আলী হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার
logo

পাবনায় হোসেন আলী হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

এস কে সরকার,পাবনা প্রতিনিধি :পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুর হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে  তিনজন কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত কার্টুজ ও একটি গুলির খোসা।

বুধবার (১০ জুন) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান বুধবার ভোর রাতে ভিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার (০৯ জুন) নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ আসন করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, সোমবার সন্ধায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে রাখতে গিয়ে মাদ্রাসার গেটে ছেলের সামনে হোসেন আলীরকে গুলি করে হত্যা করে দুর্বুত্তরা।

খুঁজুন