শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা পাবনার পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
logo

পাবনার পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

এস কে সরকার, পাবনা প্রতিনিধি :পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বলরামপুর এলাকার পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের ১৪/১৫ বছর বয়সী এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। তবে রাতে একটি কার এই রাস্তা দিয়ে যেতে দেখছেন এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা দুরের কোন এলাকায় মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দি লাশ এখানে এনে ফেলে গেছে। এখন পর্যন্ত নিহতের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে নদীতে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

খুঁজুন