শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা অপ-সাংবাদিকতা প্রতিরোধে পুলিশ সুপারের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সম্পাদকদের মতবিনিময়
logo

অপ-সাংবাদিকতা প্রতিরোধে পুলিশ সুপারের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সম্পাদকদের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় অপ-সাংবাদিকতা এবং বহিরাগত পরিচয়ে সাংবাদিকতার অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঙ্গে বুধবার (১০ জুন) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয় মতবিনিময় করেন ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ ( বিএএসপি ) -এর সভাপতি ও শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মঞ্জু, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দূরযাত্রা সম্পাদক মো. জিয়াউল হাসান পলাশ, দৈনিক ঝালকাঠি বার্তা সম্পাদক মাহবুব আলম এবং ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ।

সাক্ষাৎকালে জেলার সাংবাদিকতার পরিবেশ, পেশাগত মান রক্ষা এবং অপ-সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ-সাংবাদিকতা প্রতিরোধে জেলা পুলিশ সবসময় মূলধারার সাংবাদিকদের পাশে থাকবে এবং আইনগত সহায়তা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দও জেলার গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

খুঁজুন