শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা ওলামা দলের বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত
logo

ওলামা দলের বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ময়মনসিংহ  বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সাংগঠনিক টিমের আহবায়ক, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওলামা দলের নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সর্বোচ্চ ভূমিকা পালন করবে এটা আমার বিশ্বাস। তিনি নির্বাচনের আচরণবিধি মেনে সকলকে কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে কাজী মসিউর রহমান বলেন, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিটি জেলায় ওলামা দলের নির্বাচনি পরিচালনা টিম গঠন করে বিভাগীয় টিমের নিকট থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া আগামী ৩০ জানুয়ারির মধ্যে প্রতিটি আসনওয়ারী ওলামা দলের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিভাগী কমিটির কাছে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

ওলামা দলের বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সচিব মাওলানা ক্বারী ইখলাছ উদ্দিন বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য শাহাদাত হোসেন শামীম, মমিনুর রহমান মমিন, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, গোলাম রব্বানী প্রমুখ। 

মতবিনিময় সভায় বিভাগীয় সাংগঠনিক টিমের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন