শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা নওগাঁর ধামইরহাটে জমজ কন্যা শিশুর জন্ম
logo

নওগাঁর ধামইরহাটে জমজ কন্যা শিশুর জন্ম

নওগাঁর ধামইরহাটে জোড়া পেটের জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। স্থানীয় প্রতিবেশীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্ম নেয়া এই জমজ শিশুদেরকে এক নজর দেখতে ছুটে যান শিশু দুটির কাছে।

জানা যায়, ধামইরহাট উপজেলা পৌর সদরের ৩নং ওয়ার্ডের পল্লব মার্ডির স্ত্রী তৃষ্ণা বাস্কে প্রসব বেদনা উঠলে আজ  শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ২ টায় পত্নীতলা উপজেলার নজিপুরে নিউ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে নেয়া হয়। সেখানে অপারেশন সিজারীয়ানের মাধ্যমে বুক ও পেট জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম হয়।

 ক্লিনিক কর্তৃপক্ষ জানান, প্রসুতি মা ও জমজ শিশু দুটি সুস্থ আছে, তাদেরকে রাজশাহী মেডিক্যলে শিশু বিষেশজ্ঞের নিকট নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

তৃষ্ণা বাস্কের বাবা মোশেস বাস্কে মুঠোফোনে (০১৭৮৮-০১২১৭৫) জানান, ‘আমার মেয়ের গ্রামে বিয়ে হয়েছে, জামাই একজন বেকার শ্রমিক মানুষ, এ সন্তানের অপারেশন করা জামাই বা আমাদের দ্বারা কষ্টসাধ্য, তাই আমি সমাজের বিত্যবানদের নিকট আমার নাতনির অপারেশনের জন্য আর্থিক সহায়তা কামনা করছি।

নওগাঁয় দুই মাথা ও তিন হাত বিশিষ্ট অদ্ভুত শিশুর জন্ম

 নওগাঁয় দুই মাথা ও তিনটি হাত বিশিষ্ট অদ্ভুত এক শিশুর জন্ম হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশন মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। জন্মের ১ ঘন্টা পর শিশুটির মৃত্যু হয়। 

নওগাঁ জেলা সদরের চকপ্রসাদ এলাকার বাসিন্দা মো. রকি'র স্ত্রী আরিফা নামের এক গৃহবধূর পেট থেকে এই শিশুর জন্ম হয়।

জানা যায়, নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে গৃহবধূ আরিফার সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনেট মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। জন্মের ১ ঘন্টা পরেই শিশুটির মৃত্যু হয়। পরবর্তীতে সেই শিশুটিকে তারা বাবা নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে শিশুটির মা চিকিৎসাধী রয়েছেন এবং সুস্থ্য আছেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন