শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা নদীর তীরে পর্যটকদের বসার বেঞ্চ নির্মাণ প্রকল্পের উদ্বোধন
logo

নদীর তীরে পর্যটকদের বসার বেঞ্চ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীর তীরে পর্যটকদের বসার বেঞ্চ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন নদীর তীরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পর্যটকদের বসার জন্য ৭টি বেঞ্চ নির্মাণের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হক প্রমুখ। 

এর আগে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন