শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি মৌলভীবাজার জেলা জামায়াতের সম্মেলন: আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
logo

মৌলভীবাজার জেলা জামায়াতের সম্মেলন: আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে গতকাল শনিবার ১৮ এপ্রিল মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার সদস্যদের (রুকন) দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে।
তিনি রুকনদের উদ্দেশে আরও বলেন, যে কোন পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ় শক্ত ও ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। দুনিয়াবি চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা, ইচ্ছা, পদ-পদবি পাওয়ার জন্য নয়, দায়িত্বটা আমার শপথের সাথে জড়িত অঙ্গীকার এবং তা কেবল আল্লাহকে খুশি করার জন্যই পালন করতে হবে।
তিনি আরও বলেন, আমার ভালো কাজের জন্য কে আমাকে স্বীকৃতি দিলো বা নাই দিলো তা ভাববার সময় নেই। আমাদের কাজ করে যাওয়াই হলো মূল কাজ। আমাদের সকল কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে যাবো। আমাদের সব সময় আত্ম-সমালোচনা করে নিজেকে তৈরি করতে হবে। উক্ত সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন উপস্থিত ছিলেন।
জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। সম্মেলনের দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনিক রিপোর্টিং সেশনে বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।

খুঁজুন