শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা মধুপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
logo

মধুপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলার নানাবিধ সমস্যা ও সমস্যা সমাধান নিয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) রিফাত আনজুম পিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল সহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ।

এবারের আলোচনায় মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি সমস্যা এবং সমাধানের বিষয়গুলো উঠে আসে। এর মধ্যে মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফর্মার সহ নানাবিধ চুরি রোধে প্রশাসনের পাশাপাশি এলাকার লোকজনকেও সর্তক থাকার আহবান জানান   মধুপুরের তিন দপ্তরের প্রধান উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।

 এছাড়াও বাল্যবিবাহ ও ডিভোর্স রোধ, মাদক নির্মূল, শিশুখাদ্যে তদারকি এবং ঈদকে পূজি করে খাদ্য পন্যে মুল্য বৃদ্ধি করে  নিয়ে  আলোচনা ও এর সমাধান বিষয়ে পর্ষালোচনা করা হয়।

এ সকল সমস্যা গুলো পর্ষায়ক্রমে সমাধান করা হবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তাগন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন