শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে
logo

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে

কুমিল্লার দাউদকান্দিতে ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ী দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। নিহতের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে এবং ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে।

১৩জন শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে স্বল্প ভাড়ায় চাল বোঝায় ট্রাকে রওনা দিয়েছিল। এদের মধ্যে ৭ জন নিহত এবং আরও ৬জন আহত হয়েছেন।জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালী গামী চাল বোঝাই একটি ট্রাকের উপর উঠে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঐ এলাকায় যাচ্ছিলেন তারা। মঙ্গলবার ভোরে কুমিল্ললার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তারা নিহত হন। 

বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ৪ জন নিহতের সত্যতা পরিচয় নিশ্চিত করেন। নিহতরা হলেন নিশিবাপুর (ভাইগড়) গ্রামের- পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর

রশিদ (৫৮) ও একই গ্রামের বিষু মিয়া (৩৪)।ওদিকে নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রাম থেকে দুঘর্টনায় ৩জন
নিহত হয়েছেন। নিহতরা হলেন- খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)। দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার নিহত কৃষি শ্রমিক পরিবারগুলোর মাঝে চলছে শোকের মাতন। পরিবারের ভরন পোষনের
যোগানদাতাদের হঠাৎ মৃত্যুতে , তারা দেখছে অনিশ্চিত ভবিষৎ।

এদিকে, নিহত ৭ জনের প্রত্যেক পরিবার কে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি ব্যাক্তিগত ভাবে নিজ তহবিল থেকে পচিশ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ।

খুঁজুন