শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা ক্লাস রুমে চলন্ত ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী আহত
logo

ক্লাস রুমে চলন্ত ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী আহত

এস কে সরকার, পাবনা প্রতিনিধি : পাবনায় ক্লাস রুমে চলাকালীন অবস্থায় একটি চলতন্ত ফ্যান খুলে মাথায় পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে দশটার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণিতে এই দূর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী হলো পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

জানা গেছে, দুই শিফটে চলা স্কুলের প্রথম শিফটের শিক্ষার্থীদের টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয় তলায় ৪০৩ নাম্বার রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। দ্রুত স্কুলের শিক্ষকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার  বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ওষুধ সহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নেয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার পিতার কোন অভিযোগ নেই। 

খুঁজুন