শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা খুলনায় যুবককে গুলি, মেডিকেলে চিকিৎসাধীন
logo

খুলনায় যুবককে গুলি, মেডিকেলে চিকিৎসাধীন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিল সংলগ্ন এলাকায় আলী নুর ডাবলু (৪৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আলী নুর ডাবলুর পিতার নাম এতিম আলী। তিনি পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার বাম কাঁধে, বাম হাতের কব্জিতে এবং বাম হাতের কনুইয়ের উপরে গুলি লাগে।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

খুঁজুন