শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা খুলনায় তারুণ্যের সমাবেশ সফলে মাগুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
logo

খুলনায় তারুণ্যের সমাবেশ সফলে মাগুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদল ১৭ মে খুলনায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে মাগুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার দুপুরে মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, ঢাকা দক্ষিন যুবদলের সাধারণ সম্পাদক বরিউল ইসলাম নয়ন, জেলা যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলাম,  সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, যুবদলের আলী হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক ছবির হোসেন,  বিএনপির সৈয়দ রফিকুল ইসলাম তুষার ও অংগ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। সভায় নেতা কর্মীরা খুলনার তারুণ্যের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়ছে বলে জানান। বক্তারা বলেন, তরুনরা আগামী দিনের ভবিষ্যত তাদের ভিতরে সঠিক নেতৃত্ব গড়ে তোলার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

খুঁজুন