শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
উপকূলের কণ্ঠ’: জলবায়ুর ক্ষত ও টিকে থাকার গল্প নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনী জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত বিশ্বকাপে নামার আগে যে বার্তা দিলেন নেইমার হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই
অপরাধ খুলনার ফুলতলায় তিনটি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি সহ দুই জন যুবক কে আটক করেছে পুলিশ
logo

খুলনার ফুলতলায় তিনটি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি সহ দুই জন যুবক কে আটক করেছে পুলিশ

খুলনার ফুলতলায় গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ২৭ মার্চ বিকাল ৫ টায় উপজেলা বিদ্যুৎ অফিস সংলগ্ন বালিরঘাট এলাকা থেকে ফুলতলা থানা পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে।উপজেলার ফুলতলা থানা পুলিশের একটি চৌকস দল এস আই সফিউজ্জামান মোহনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন।
এস আই সফিউজ্জামান জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালিরঘাট এলাকায় অস্ত্র বেচাকেনার একটি চক্র সেখানে অবস্থান করছে।তাৎক্ষনিক ভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। আসামিরা হলেন তরিকুল ইসলাম সুমন শেখ (২৩) পিতা সেলিম শেখ, সাং দামোদর কলোনি পাড়া থানা ফুলতলা জেলা খুলনা।
ও তানভীর চৌধুরী পিতা নাজমুল আহমেদ চৌধুরী (২৪) সাং- ফুলবাড়ীগেট, থানা খানজাহান আলী জেলা খুলনা। তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক দুইটি বিদেশি রিভলবার ৯ রাউন্ড গুলি উদ্ধার করে অস্ত্রসহ ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
এব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান তাদের বিরুদ্ধে নিবিড় পর্যবেক্ষণ চলছে মামলা প্রক্রিয়াধীন। আমাদের অভিজান অব্যাহত থাকবে। এলাকার সাধারণ জনগণের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

খুঁজুন