জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এই বিপুল পরিমাণ গাঁজা সংরক্ষণ ও কারবারের সঙ্গে জড়িত থাকার দায়ে খোদেজা বেগম (৪০) ও বুলবুলি বেগম (৫৮) নামে দুই নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের মৃর্ধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়।
আটক ওই দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
আটক দুই নারী মাদক কারবারির মধ্যে খোদেজা বেগম শেরপুর জেলার কুসুমহাটি গ্রামের মো. শাহ্ আলীর স্ত্রী এবং বুলবুলি বেগম মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের আবুলের স্ত্রী।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, পৌর শহরের মৃর্ধাপাড়ায় মৃত শাহজাহানের ছেলে শামছুল হুদা সেলিমের হাফবিল্ডিং বাসা ভাড়া নিয়ে শেরপুর থানার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার মৃত হাশর আলীর মেয়ে ও মো. শাহ্ আলীর স্ত্রী খোদেজা বেগমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন।
গোপনে এ সংবাদ পেয়ে শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর শহরের মৃর্ধাপাড়া এলাকায় খোদেজা বেগমের কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। পরবর্তীতে আটককৃত আসামি খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের মৃত আজগর আলীর মেয়ে বুলবুলিকে শহরের দয়াময়ী মোড় থেকে আটক করা হয়।
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক
জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এই বিপুল পরিমাণ গাঁজা সংরক্ষণ ও কারবারের সঙ্গে জড়িত থাকার দায়ে খোদেজা বেগম (৪০) ও বুলবুলি বেগম (৫৮) নামে দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের মৃর্ধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়। আটক ওই দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। আটক
দুই নারী মাদক কারবারির মধ্যে খোদেজা বেগম শেরপুর জেলার কুসুমহাটি গ্রামের মো. শাহ্ আলীর স্ত্রী এবং বুলবুলি বেগম মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের আবুলের স্ত্রী। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, পৌর শহরের মৃর্ধাপাড়ায় মৃত শাহজাহানের ছেলে শামছুল হুদা সেলিমের হাফবিল্ডিং বাসা ভাড়া নিয়ে শেরপুর থানার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার মৃত হাশর আলীর মেয়ে ও মো. শাহ্ আলীর স্ত্রী খোদেজা বেগমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা
করে আসছেন। গোপনে এ সংবাদ পেয়ে শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর শহরের মৃর্ধাপাড়া এলাকায় খোদেজা বেগমের কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। পরবর্তীতে আটককৃত আসামি খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের মৃত আজগর আলীর মেয়ে বুলবুলিকে শহরের দয়াময়ী মোড় থেকে আটক করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত