শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো
logo

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো

দেশ-বিদেশে কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নার্সিং কলেজ মিটফোর্ড হাসপাতালে অনুষ্ঠিত হলো চাকুরী মেলা ২০২৬। বুধবার (১৩এপ্রিল) সকাল ৯টায় নার্সিং ও মিডওয়াইফারি মিটফোর্ড হাসপাতালে অবস্থিত নার্সিং কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত এ চাকুরী মেলার আয়োজন করে নার্সিং কলেজ মিটফোর্ড হাসপাতাল।

আনোয়ার হোসেন আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের উপ সচিব ড. সৈয়দা নওশীন পূর্ণনী। বিশেষ অতিথি,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এম এ রুস্তম । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুল আলম উপ সচিব (প্রশাসন) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ৷ বিশেষ অতিথি ডাঃ মেহবুবা সাঈদ, উপ প্রকল্প পরিচালক অনুষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, জব ফেয়ারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করে।

ফেয়ারে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নিয়োগদাতা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা সরাসরি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং চাকরির সুযোগ, প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি আয়োজন করে নার্সিং কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ঢাকা।

মিডওয়াইফারি কলেজ,এতে আর্থিক সহায়তা প্রদান করে ASSET Project, The World Bank এবং IBRD IDA World Bank Group। উল্লেখ্য, এ ধরনের জব ফেয়ার নার্সিং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

খুঁজুন