শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
logo

জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গরুর দুধ বিক্রি উদ্দেশ্য যাওয়ার  পথে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর   চান্দা  এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের  সঙ্গে ধাক্কা লেগে তন্ময় সরকার  (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  বুধবার দুপুরে  জয়পুরহাট -আক্কেলপুর  সড়কের জামালপুর চান্দা  এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই পরীক্ষার্থী হলেন- জয়পুরহাট সদর  উপজেলার জামালপুরের চান্দা  গ্রামের তপন সরকারের  ছেলে। সে এবার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
(ওসি) নুরে আলম জানান, তন্ময় সরকার  দুপুরে নিজ বাড়ি থেকে গরুর দুধ বিক্রি উদ্দেশ্য জামালগঞ্জ চার মাথা বাজারে যাচ্ছিলেন।পথে জামালপুর চান্দা  এলাকায় নিজের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের  সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল  হাসপাতালে ভর্তি করে দেন। পরে  চিকিৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয়।

খুঁজুন