শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
logo

ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেলের উদ্যোগে ১৫শ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পিংড়ি এলাকার নিজ বাড়িতে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও সমাজসেবক ফজলুল হক খলিফা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বরকত হোসেন, সৈয়দ এনাম, নয়ন খলিফা প্রমুখ।

বিতরণকালে জহিরুল হক সোহেল বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথি ফজলুল হক খলিফা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে উৎসবের সময় তাদের মুখে হাসি ফোটানো।

খুঁজুন