শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা
logo

ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা

রিয়াজুল ইসলাম বাচ্চু: ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এইচ এম মেহেদী হাসান কর্তৃক ঝালকাঠি এলজিইডি কার্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় বাগেরহাটে রেনুপোনা পাচারের সময় খুলনাগামী সন্দেহজনক বিআরটিসি বাস তল্লাশি করে প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

জব্দকৃত চিংড়ি রেনু ঝালকাঠি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সুগন্ধা নদীতে অবমুক্ত করা হয় এবং বাস চালক ও হেল্পারদের সতর্ক করে  বাসসহ ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভুমি) এইচ এম মেহেদী হাসান বলেন,  ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুঁজুন