শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান
logo

ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকেলে পৌরসভার কিফাইত নগর এলাকায় বর্ণিল আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিশোর কিশোরী ও তাদের পিতা-মাতাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বপ্ন ডানা মেলুক, বাল্যবিয়ে রুখুক, বাল্যবিয়ে রুখবো, সুন্দর আগামী গড়বো-এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলপ), ঝালকাঠি কিফাইত নগর স্বপ্নসারথি দলের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবি উপস্থিত ছিলেন মো: শাহীন খলিফা, প্রতিষ্ঠাতা ও পরিচালক, স্যাংগুইন ইংলিশ মিডিয়াম স্কুল, মোসা: মলি বেগম, জেলা ব্যাবস্থাপক, সেলপ্, হাসিনা আকতার, অফিসার, সেলপ্, রেশমা আক্তার, কমিউনিটি অর্গানাইজার, সেলপ। আরো উপস্থিত ছিলেন উক্ত দলের অনগোয়িং ও গ্রাজুয়েশন কিশোরী তাদের অভিভাবক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। 

কিশোরী ও তাদের অভিভাবকগণ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন যে, এই সেশন থেকে শিক্ষা নেওয়ার ফলে আমাদের মেয়েরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠান শেষে কিশোরীদের হাতে সার্ট কফি কেট তুলে দেওয়া হয়। কিশোরীদের মধ্যে থেকে ৩ জন চ্যাম্পিয়ন নির্বাচন করা হয় যারা ভবিষ্যৎতে এই দলকে সহায়তা করে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।

খুঁজুন