শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার
logo

ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের কল্যাণকাঠি গ্রামে দুই মামলার আসামী রাতুল ইসলাম মুন্নাকে  গ্রেফতার করেছে ঝালকাঠি থানা পুলিশ।

২ ফেব্রুয়ারী সোমবার বিকালে কল্যাণকাঠি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সদর থানার এসআই মো: রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে আসামী মুন্নাকে গ্রেফতার করে। মুন্নার নামে এবছর ৮ ফেব্রুয়ারী  দ্রুত বিচার আইনে চাঁদা দাবী মামলা  নং ০৫ এবং গত বছর ৭ ডিসেম্বর প্যানেলকোড পিসি ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৮০/ ৫০৬/৩৪ ধারায় মামলা রুজু হয়,  মামলা নং ৭। সে এজাহার নামীয় পলাতক আসামী। এলাকাবাসী  সূত্রে জানা যায়, ‘রাতুল ইসলাম মুন্না ওই এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বহু অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে বলে সূত্রটি জানায়। 

ঝালকাঠি সদর থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, একাধিক মামলার পলাতক আসামী রাতুল ইসলাম মুন্নাকে অভিযান পরিচালনা করে সোমবার বিকালে আটক করা হয়েছে। আটকের পর সে অসুস্থতাবোধ করলে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সুস্থ্য হলে মঙ্গলবার আসামী মুন্নাকে  আদালতে সোপর্দ করা হবে।

খুঁজুন