শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার
logo

ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার

মাসুম খান ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে সুজন সরদার ওরফে পাঙ্গাশ সুজন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, গ্রেফতারকৃত সুজন সরদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এতদিন তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন বলে জানান এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বুধবার তাকে চাঁদাবাজির ঝালকাঠি সদর থানার মামলা জিআর নং-১১০/২৬ ঝাল: ) ধারা ৩৮৫ এ তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

খুঁজুন