শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
রংপুর ঝালকাঠির জীবা আমিন খান এমপি কে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
logo

ঝালকাঠির জীবা আমিন খান এমপি কে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: নারী সংরক্ষিত আসনে মনোনীত সংসদ সদস্য জীবা আমিন খান কে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। ২২ এপ্রিল বুধবার সন্ধ্যায় গুলশানে‌ জীবা আমিন খানের নিজস্ব কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম সম্পাদক  এইচ এম খলিলুর রহমানের নেতৃত্বে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী  নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু,  ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণ দপ্তর সম্পাদক ইন্জিনিয়ার সালমান খান, স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি সদর উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিঠু, স্বেচ্ছাসেবক নেতা শাওন, ফোরকান, হুমায়ুন, ছাত্র দলের আমিনুল,  সোহেল ও সেতু প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে জীবা আমিন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যথাযথ মূল্যায়ন করেছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের উন্নয় ও জনসেবায় কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম সম্পাদক এইচ এম খলিলুর রহমান বলেন, আমরা নবগ্রাম ইউনিয়নসহ ঝালকাঠিবাসী গর্বিত।

আমাদের দীর্ঘ দিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। দলের জন্য একজন ত্যাগী মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যথাযথ মুল্যায়ন করেছেন। আমরা প্রধান মন্ত্রীর কাছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খুঁজুন