শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ
logo

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে জামালপুর প্রেসক্লাব।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সরকারি শিশু পরিবারে সব শিশুর হাতে এসব নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। 

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, জেলা সমাজসেবার সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা।

পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

ঈদের আগে নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাসে ভেসে ওঠে সরকারি শিশু পরিবারের শিশুরা। তাদের হাসিমুখেই ফুটে ওঠে আসন্ন ঈদের আনন্দ।

খুঁজুন