শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা জামালপুরে মজুদ ও ভিজা পাটের বিরুদ্ধে অভিযান
logo

জামালপুরে মজুদ ও ভিজা পাটের বিরুদ্ধে অভিযান

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার এবং ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত মজুদ পাটের বিরুদ্ধে অভিযান ও মোড়কীকরণ আইন-২০১০ এর বাস্তবায়নে জামালপুর জেলার বিভিন্ন উপজেলার হাট বাজারে মজুদ ও ভিজা পাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে ভিজা পাটের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৬ জন পাট ব্যবসায়ীকে লাইসেন্স করানোসহ অর্থ দন্ডেদন্ডিত করা হয় এবং পাট আইনে আরো উল্লেখ্য থাকে যে ব্যবসায়ীদের গুদামে এক হাজার মণ পাট এক মাসের বেশি রাখিতে পারিবেনা।

গুদাম ও হাট বাজার পরিদর্শন ও বিশেষ অভিযান পরিচালনা করেন পাট অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) রাশেদুল হাসান, ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক শিমু আক্তার, জামালপুরের মুখ্য পরিদর্শক মো. নুর আলম, পাট উন্নয়ন সহকারী মো. আব্দুল জলিল, পরিদর্শক (পাট) মো. আওরংগযেব প্রমুখ।

জামালপুর জেলার আওতাধীন সদর উপজেলার নান্দিনা বাজার, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার, ইসলামপুর বাজার, দেওয়ানগঞ্জ বাজার, সানন্দবাড়ি বাজার, জালুরচর বাজার ও ব্যবসায়ীদের গুদাম পরিদর্শন করা হয়। 

গত ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান জামালপুর পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন