শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা জামালপুরে মামুনকে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল
logo

জামালপুরে মামুনকে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

জামালপুর সদর-৫ সংসদীয় আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে দলীয় মনোনয়ন দেওয়ায় সদর উপজেলার নরুন্দিতে আনন্দ মিছিল করেছে বিএনপি। 

সোমবার (৩ নভেম্বর) রাতে নরুন্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। নরুন্দি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নরুন্দি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার মোড়ে গিয়ে শেষ হয়। 

নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মাওলানা কাজী মসিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন প্রমুখ। 

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান বিএনপি'র চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।

জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন যাঁরা তাঁরা হলেন, জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ ইসলামপুরের সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জের মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ সরিষাবাড়ী'র মো. ফরিদুল কবির শামীম তালুকদার, জামালপুর-৫ সদর আসনে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন