শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা হিলিতে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন
logo

হিলিতে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

দিনাজপুরের হিলিতে ভারতীয় কাস্টমস বিএসএফ ও অভিবাসন পুলিশকে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের
শুন্য রেখায় হিলি কাস্টমস কতৃপক্ষ ভারতীয় কাস্টমস কতৃপক্ষকে
মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব
কর্মকর্তা শাহাবুদ্দিন মজুমদার ও ভারতের হিলি কাস্টমসের সুপার
অভিষেক কুমারের হাতে মিষ্টি তুলে দেন।

পরে তারা ভারতের অভিবাসন পুলিশ ও বিএসএফকে মিষ্টি উপহার
দিয়ে শুভেচ্ছা জানানও কুশল বিনিময় করেন। এর পরে তারা বাংলাদেশের
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা
জানান। পরে হিলি স্থল শুল্ক স্টেশনে দিবসটি উপলক্ষ্যে এক
আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক কাস্টমস দিবসের
তাৎপর্য তুলে ধরেন বক্তারা। এসময় সেখানে কাস্টমসের বিভিন্ন
পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন