শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা গোদাগাড়ীতে ৫টি সোনার বারসহ যুবক গ্রেপ্তার
logo

গোদাগাড়ীতে ৫টি সোনার বারসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে ৫টি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার হাটপাড়া ঘাটের পদ্মা নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবক মো. মোশারফ হোসেন (২০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মো. নাইমুল ইসলামের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) এম.এ. কুদ্দুসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর পাড়ে স্বর্ণ পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন মোশারফ।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। পরে তল্লাশিতে তার লুঙ্গির কোঁচায় কালো কসটেপে মোড়ানো ৫টি সোনার বার (ওজন ২৯৪.১৩ গ্রাম) উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের আরও দুই সদস্য ডাবলু ও 
জাহিদ পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনার বিষয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন